২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে জন্মাষ্টমী উদযাপিত

নানা আয়োজনে পূর্ব লন্ডনে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবপ্রিয় দেব, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

শনিবার শ্রী গুরু রবিদাস কমিউনিটি সেন্টারে ‘রাধাকৃষ্ণ অ্যাসোসিয়েশন’র আয়োজনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পূজা, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিধুভূষণ গোস্বামীর পরিচালনায় সকাল ১০টায় ঘট স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। দুপুর ২টায় উপস্থিত ভক্তরা পুষ্পাঞ্জলি নিবেদন করেন। পরে তারা উপোস ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করেন।

এরপর  কীর্তন ও ভক্তি কথা শোনান শ্রী গৌড় পদ দেব। বিকালে মঙ্গল প্রদীপ জ্বেলে আরতি ও কীর্তন করা হয়।

সন্ধ্যা ৭টায় শুরু হয় দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে শিশু শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করে।

এরপর সংগীত পরিবেশন করেন গৌরী চৌধুরী, এস এন হীরক ও শাহানা সুমী। 

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন  চঞ্চল দেব, নমিতা দে, নিশির দে, তমাল দাশগুপ্ত, বিজন দত্ত ও দেবপ্রিয় দেব।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com