২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে জন্মাষ্টমী

ফ্রান্সের রাজধানীতে প্রবাসীরা পালন করলেন শ্রীকৃষ্ণের জন্মতিথী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবেশ বড়ুয়া, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:24 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

শনিবার এ উপলক্ষ্যে সনাতন ধর্ম উন্নয়ন পরিষদ প্যারিসে দিনব্যাপী বিভিন্ন আয়োজিত অনুষ্ঠানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি স্থাপন, পূজা, গীতা পাঠ, কীর্তন, ধর্মীয় সংগীত, আশীর্বাদ ও প্রসাদ বিতরণ।

আগত সকল ভক্তবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টামীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রনজিৎ কুমার দাশ, সাধারণ সম্পাদক ময়না দেব।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন ‘দুষ্টের দমন আর শিষ্টের পালন' করতে। এই বিশ্বাসকে ধারন করেই ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী পালন করেছে।  

আয়োজকরা জানান, শুধু দুষ্টের দমনই নয়, এক শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসী সবাইকে নিয়ে আগামীতে র‌্যালিসহ জন্মাষ্টমী আরও বড় আকারে উদযাপন করা হবে।

অনুষ্ঠানে গীতা পাঠ করেন রাজীব প্রভু, কীর্তন পরিবেশন করেন কার্তিক দাশ ও তার দল।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com