২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 08:45 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

মির্জা ফখরুল নিউ ইয়র্কে

নিউ ইয়র্কে রবিবার বিএনপি নেতা মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে তার আত্মীয় রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন উনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ৯৫% ব্লক হয়ে পড়েছে তাই সেখানে রিং লাগানো সম্ভব নয়। আর তার শারীরিক অবস্থা যেভাবে দুর্বল হয়ে পড়েছে তাতে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মির্জা ফখরুল সস্ত্রীক ১২ অগাস্ট সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কে এসে পৌঁছান। দুইদিন পর তিনি নিউ ইয়র্কের  মাউন্ট সাইনাই এবং লং আইল্যান্ডের একটি হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।

আর তাই পরবর্তী পরামর্শের জন্য ২৪ অগাস্ট কর্নেল হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন বিএনপির এই নেতা।         

গত ২৭ জুলাই ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইকোনো হাসপাতালে তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।

নাশকতার মামলায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল। ক্যারোটিড আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয়।

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছেই মির্জা ফখরুল দলীয় কোন কর্মকাণ্ডে অংশগ্রহণে অনীহা জানিয়েছেন। তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে আসা নেতা-কর্মীদের তিনি বলেন, “চিকিৎসার জন্যে এসেছি। এখন কোন রাজনীতি নয়। চিকিৎসা সেরে দ্রুত দেশে ফিরতে চাই আমি।”

এদিকে হোটেলে পৌঁছানোর পর সেখানে গিয়ে ফখরুলের সঙ্গে দেখা করেছেন কয়েক মাস ধরে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com