২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বতসোয়ানায় ‘আমরা সবাই রাজা’

সাংস্কৃতিক সন্ধ্যা ঘিরে বতসোয়ানায় প্রবাসীদের মিলনমেলা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনিরুল ভূঁইয়া, বতসোয়ানার গ্যাবোরোনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 08:20 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

আফ্রিকার দেশ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনেতে গত রবিবার বাঙালি প্রবাসীরা জড়ো হন ‘আমরা সবাই রাজা’ শীর্ষক এক সাংস্কৃতিক আয়োজনে।

নাচ, গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি ছিল কৌতুকের আয়োজন। আর ফ্যাশন শোতে তুলে ধরা হয় বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের আবহ। 

বতসোয়ানায় বাংলাদেশের অনারারি কনসুলেট ড. মোজাফ্ফর হোসেন প্রবাসীদের এই অনুষ্ঠানে যোগ দেন।

 

রাজধানী গ্যাবোরোনেতে বসবাসরত বাঙালিদের সঙ্গে আশেপাশের বিভিন্ন শহর থেকেও এই আয়োজনে যোগ দেন প্রবাসীরা। পরিবার পরিজন নিয়ে প্রায় ৩০০ জন প্রবাসী উপভোগ করেন এই সাংস্কৃতিক সন্ধ্যা।  

ছবি ও ভিডিও : মনিরুল ভূঁইয়া

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com