২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি ছাত্র নিহত

সৌদি আরবের জেদ্দা শহরে এক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি ছাত্র মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবুল বাশার বুলবুল, সৌদি আরবের জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 04:09 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শুক্রবার লোহিত সাগর সৈকতে বেড়াতে যাবার সময় সন্ধ্যা সাড়ে সাতটায় জেদ্দা শহরের উত্তর অংশের ‘অবহোরে’ এক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি ৪ শিক্ষার্থী।

নিহতরা হলেন বরিশাল সদরের দেলোয়ার হোসেনের ছেলে ফয়সল খান,  টাঙ্গাইলের বাসাইলের খন্দকার জাকির হোসেনের পুত্র খন্দকার সৈকত হোসেন,  কুমিল্লার হোমনার আবদুল হালিমের ছেলে একরামুল হাসান অনিক, চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ শোয়েবের ছেলে মারজুক মোহাম্মদ শোয়েব। এরা সবাই পরিবারের সঙ্গে জেদ্দায়  থাকতেন।

নিহত চার ছাত্র জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় পাশ করে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয়।

জানা গেছে দুর্ঘটনায় পড়া গাড়িটিতে চালক ছাড়া আরোহী ১০ ছাত্রের সবাই একই ক্লাসের শিক্ষার্থী। আহত আরও দুইজনের আঘাত গুরুতর হওয়ায় কিং আবদুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল একেএম শহিদুল করীম, কনসাল রেজা-ই-রাব্বি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুকসহ স্কুল গভর্নিং বোর্ড সদস্যরা হাসপাতালে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জেদ্দায় বাংলাদেশ কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com