২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার’

বাংলাদেশের বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে যুক্তরাষ্ট্র প্রবাসীদের এক অনুষ্ঠানে বলেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 12:34 AM

Updated : 12 Oct 2022, 04:08 PM

বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী।

বিশ্বের সব দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা ‘কমবেশি’ নির্যাতিত হচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশও এর ব্যতিক্রম না। তবে ২০০১ সালের নির্বাচনের পর ক্ষমতাসীন সরকার ও জোট  যেভাবে সংখ্যালঘু নির্যাতনে লিপ্ত হয়েছিল, এখন সে অবস্থা নেই।

“সে সময়ের বিএনপি-জামাত জোট সরকারের এজেন্ডায় পরিণত হয়েছিল ধর্মীয় সংখ্যালঘুদেরকে নির্যাতন করে দেশছাড়া করার।”

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের এজেন্ডা হচ্ছে সব ধর্মের মানুষের সমাধিকার নিশ্চিত করা। সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ এলেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

Image
নিউ ইয়র্কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Image
নিউ ইয়র্কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠান মঞ্চে অতিথিবৃন্দ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠান মঞ্চে অতিথিবৃন্দ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচার তো দূরের কথা, অভিযোগই গ্রহণ করা হত না-দাবি করে তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলেই নির্যাতনের ভয়াবহতা কমেছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্মল রোজারিও সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রবাসীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অশোক কর্মকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সদস্যসচিব স্বপন দাস, ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্য নয়ন বড়ুয়া, ইঞ্জিনিয়ার প্রিয়তোষ দে, মিনু সরকার, ডা. উৎপল চৌধুরী, রীনা সাহা, যুক্তরাষ্ট্রের একটি চার্চের প্যাস্টর জেমস রয় প্রমুখ বক্তব্য দেন।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com