২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালি

আগামী ৯ আগস্ট ২০১৫ সিঙ্গাপুরের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক র‌্যালির আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মো. আল আমিন,  সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 07:25 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

রবিবার বিকেল ৫টায়  ইস্টকোস্ট পার্কে এই র‌্যালির আয়োজন করে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)।  র‌্যালির আগে বক্তব্য রাখেন এসবিএসের সভাপিত মোহাম্মদ শহিদ্দুজ্জামান। তিনি বলেন,  “সিঙ্গাপুরের ৫০ বছর উপলক্ষে আজকে আমরা র‌্যালি করছি এবং আমার এই র‌্যালির মাধ্যমে সিঙ্গাপুরবাসীদের শুভেচ্ছা জানাই।বতর্মান সিঙ্গাপুরের উন্নয়নে আমাদের বাংলাদেশীদের অবদান অনেক।”

এসবিএসের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, “সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সবসময়ই সামাজিক কাযর্ক্রম পরিচালনা করে আসছে। সিঙ্গাপুরের জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা।”

ইস্টকোস্ট পার্কের ডি ব্লক থেকে র‌্যালি শুরু হয়ে সি ব্লক ও জাম্বু সি-ফুড মোড় ঘুরে এসে আবার ডি ব্লকে শেষ হয় । র‌্যালি শেষে সিঙ্গাপুরের ৫০ তম ‘জন্মদিনের’ কেক কাটা হয়।

র‌্যালিতে অংশ নেয় সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বার, ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন, বাংলা স্কুল কতৃপক্ষসহ অনেক প্রবাসী বাংলাদেশীরা।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com