২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লঞ্চঘাট’ নামটাই শুধু রয়ে গেছে

মানিকগঞ্জ শহরে এক সময় বাণিজ্য হত নদীপথে আর সরগরম ছিল এই শহরের লঞ্চঘাট। এখন শুধু নামেই চিনতে হয় এই লঞ্চঘাটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মোহসিন মো. মাতৃক (১৬), প্রিজম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

কথিত আছে নারায়ণগঞ্জেরও অনেক পূর্বে মানিকগঞ্জে শুরু হয়েছিল ব্যবসা বাণিজ্য।

এখানে অনেক বণিক আসত বাণিজ্য করার জন্য। আমরা আমাদের বাবা মা এবং অনেক আত্মীয় স্বজনদের কাছে শুনেছি এই লঞ্চঘাটটি পূর্বে অনেক বিখ্যাত (গুরুত্বপূর্ণ)ছিল লঞ্চ থামার জন্য। কিন্তু কালের পরিক্রমায় এই লঞ্চঘাটটি বিভিন্ন আবর্জনা এবং নদী ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে পানি পর্যন্ত আসে না।

বর্তমানে এই লঞ্চঘাটটি পরিত্যক্ত স্থান হিসেবে পরিণত হয়েছে।এই লঞ্চঘাটটি বর্তমানে শুধু নামেই রয়ে গেছে লঞ্চঘাট। বর্ষাকালে পানি না আসায় এবং লঞ্চঘাট ভরাট হয়ে যাওয়ার কারণে এইখানে কোন লঞ্চ নোঙ্গড় গাড়ে না এবং কোন বনিকরা এইখানে বাণিজ্য করতে আসে না।