ইট ভাটার অভিজ্ঞতা
সারা বিশ্বে এখন নগরায়ন হচ্ছে বাংলাদেশ তার বাইরে নয়। অনেক ঘরবাড়ি কলকারখানা তৈরি হচ্ছে । আর সেই কারণে ইটের প্রয়োজনে তৈরি হচ্ছে অনক ইট ভাটার। ইট ভাটা যেমন ঘরবাড়ি কলকারখানা তৈরিতে সাহায্য করছে তেমনি আবার পরিবেশের ক্ষতিও করছে। অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি শিশুশ্রমও চলছে এই ভাটাগুলোতে।
আমি ঋতু মনি ভাওয়াল মির্জাপুরে আমার বাড়ি এই এলাকায় বিভিন্ন ইটের ভাটা আছে। আমি আজ এই ইটের ভাটায় কীভাবে কাজ করা হয় সেটা দেখতে আসছি।
