১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ওসি বলেছেন, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 08:41 PM

Updated : 06 Oct 2026, 03:49 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলার তথ্য থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “সাবেক এই সংসদ সদস্য ইকবাল রোডের ওই বাসায় আত্মগোপনে ছিলেন।”

তবে বাসাটি কার সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি।

এর আগে মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম সংবাদমাধ্যমকে বলেন, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নেত্রকোণা–১ আসনে আওয়ামী লীগ থেকে ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়া রুহী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি আনন্দমোহন কলেজে ছাত্রলীগের প্রার্থী হিসাবে ছাত্র সংসদ নির্বাচনে ভিপি হয়েছিলেন।