১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

বিএনপির লিফলেট বিতরণ আরও দুদিন

নতুন করে হরতাল-অবরোধ না দিয়ে আপাতত লিফলেট বিতরণেই থাকল বিএনপি।

বিএনপির লিফলেট বিতরণ আরও দুদিন

ভার্চুয়াল ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 02:59 PM

Updated : 28 Dec 2023, 02:59 PM

ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণের চলমান কর্মসূচি আরও দুইদিন বাড়িয়েছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি বৃদ্ধির কথা জানান।

তিনি বলেন, “অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে একতরফা নির্বাচনে বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে।

“এই কর্মসূচি আগামীকাল শুক্রবার ও শনিবারও চলবে। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমমনা জোটসমূহ এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করবেন।”

গত ২৬ ডিসেম্বর থেকে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার ছিল তার শেষ দিন। এখন নতুন করে হরতাল-অবরোধ না দিয়ে আপাতত লিফলেট বিতরণেই থাকল বিএনপি।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় ৫ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি। এর মধ্যে ভোট বর্জনে অসহযোগের ডাক দিয়ে দ্বিতীয় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিল দলটি।