২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শুক্রবার জুমার পর বিএনপি ও সমমনাদের গণমিছিল

জুমার নামাজের পর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদাভাবে গণমিছিল করবে।

শুক্রবার জুমার পর বিএনপি ও সমমনাদের গণমিছিল
বিএনপি অফিস, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 10 Aug 2023, 07:43 PM

Updated : 10 Aug 2023, 11:35 PM

সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনে শুক্রবার রাজধানী ঢাকায় গণমিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।

জুমার নামাজের পর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদাভাবে গণমিছিল করবে।

মহানগর উত্তরের মিছিল হবে বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে চৌধুরী পাড়া আবুল হোটেল পর্যন্ত। আর মহানগর দক্ষিণের মিছিল হবে কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, “আমাদের গণমিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে মহানগর উত্তরের সবগুলো ওয়ার্ড ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেবেন।”

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, “বাদ জুমা এই গণমিছিল শুরু হবে। আজকে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ এই ফ্যাসিস্ট এই সরকারের পতন চায়।”

ঢাকার এই গণমিছিল যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি। সর্বশেষ গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপিসহ সমমনা জোটগুলো অবস্থান কর্মসূচি হয়। সেদিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় বিভিন্ন স্থানে।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দেওয়ার দাবি রয়েছে এই এক দফার মধ্যে।

এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধী জোটগুলো ১৮ ও ১৯ জুলাই মহানগর ও জেলা সদরে পদযাত্রা, ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ এবং ২৯ জুলাই ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি করে। ১২ দিন পর তাদের চতুর্থ কর্মসূচি এল।

কোথায় কার মিছিল

# বিএনপি মহানগর উত্তর: বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে চৌধুরীপাড়া আবুল হোটেল।

# বিএনপি মহানগর দক্ষিণ: কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট।

# ১২ দলীয় জোট: বিজয়নগর পানি ট্যাংকের সামনের সড়ক থেকে শান্তিনগর মোড়।

# জাতীয়তাবাদী সমমনা জোট: পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে।

# এলডিপি: কারওয়ান বাজারের এফডিসির কাছে এলডিপি অফিসের সামনে থেকে।

# গণফোরাম ও পিপলস পার্টি: আরামবাগে গণফোরাম চত্বর থেকে।

# গণতন্ত্র মঞ্চ: জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে।

# গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া): জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে।

# গণঅধিকার পরিষদ (নূর): ফকিরাপুল কালভার্ট রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে।

# এনডিএম: মালিবাগ মোড় থেকে।

# লেবার পার্টি: জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে।

# সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট: জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে।

সবগুলো গণমিছিল বিকালে হলেও লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকালে গণমিছিল করবে।

গণতান্ত্রিক বাম ঐক্যের দলীয় কর্মসূচি থাকায় তারা গণমিছিলের কর্মসূচি করছে না