১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা দেওয়ার নিন্দায় ফখরুল

দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনই ধুলিস্যাৎ হতে দেবে না, আশা বিএনপি মহাসচিবের।

গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা দেওয়ার নিন্দায় ফখরুল

গণঅধিকার পরিষদের ভাড়া নেওয়া কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বাড়িওয়ালা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 07:43 PM

Updated : 21 Jul 2023, 07:43 PM

সরকার হটাতে এক দফার যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদের (নুর) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মালিকপক্ষের তালা ঝুলানো এবং নেতাকর্মীদের ওপর ‘পুলিশি হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ নিন্দা জানান।

তিনি বলেন, ‘‘নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিকপক্ষ কতৃর্ক তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে নেতাকর্মীকে আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হল বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। তবে তাদের এ সাধ কোনদিন পূরণ হবে না।“

পুরনো খবর:

ছয় মাস পর কার্যালয় ছাড়তে চায় নুরের গণঅধিকার পরিষদ
গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা, পাহারায় পুলিশ

বিএনপি মহাসচিবের আশা, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনই ধুলিস্যাৎ হতে দেবে না।

বিবৃতিতে তার অভিযোগ, ‘‘মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরও ভয়ংকর রূপ ধারণ করেছিল। সরকার দেশকে বিরোধী দল শুন্য করতে এখন মাঠে নেমেছে।

‘‘এজন্য তারা বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়।”