১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

“আলোচনার বিষয় হল, বাংলাদেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব,” বলেন তিনি।

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষা করছেন, তা হল নির্বাচন। একটি গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার উপায় হল নির্বাচন।

“আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে। এর জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন, তার আগেই হতে পারে।”

শনিবার ঢাকার নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ ডিসকোর্স: ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “কোথায় সংকট, আমরা দেশে কোনো সংকট দেখছি না। এগুলো কোনো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হল, বাংলাদেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব। 

“বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার- সংসদ গঠন হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে; যার জন্য গত ১৬ বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে; সুতরাং, এটাই হচ্ছে মুখ্য বিষয় আলোচনার বিষয়।”