১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি নেতারা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নানা বিষয় এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে কথা হয়েছে।

বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 12:45 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নানা বিষয় এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে কথা হয়েছে।