২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

নৌকার প্রার্থীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু ও সহ-সভাপতি জাহিদ হাসান জোয়ার্দ্দারসহ সহস্রাধিক নেতাকর্মী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 04:35 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

ভোটের ছয় দিন আগে রোববার চুয়াডাঙ্গা শহরের বাদুরতলায় এই যোগদান অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে ফুলের তোড়া তুলে দেন জাতীয় পার্টি ছেড়ে আসা দুই নেতা।

জাহিদ হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

দেলোয়ার ও জাহিদ গত ১৯ ডিসেম্বর জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছিলেন, কেন্দ্র থেকে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় তাদের এই সিদ্ধান্ত।

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীদের আওয়ামী লীগে স্বাগত জানান।

দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু অনুষ্ঠানে বলেন, “দেশের স্বার্থে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করা সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে কাজ করে যাবে।”

অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ-উল হক বিশ্বাস লিটু ও মুহা. শামসুজ্জোহা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন