২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

আইনমন্ত্রী আনিসুল হক হাসপাতালে ভর্তি

ইউরিন ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক হাসপাতালে ভর্তি
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 12:14 AM

Updated : 26 Aug 2026, 09:38 AM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউরিন ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম শুক্রবার রাতে এক বার্তায় জানান, মন্ত্রী এখন ‘ অনেকটা সুস্থ’।

বার্তায় তিনি মন্ত্রীর পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।