১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করল এলডিপি

তাকে শোকজ করা হয়েছে।

সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করল এলডিপি
গত ১৯ এপ্রিল সারওয়ার্দী কয়েকশ সমর্থক নিয়ে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 02:12 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করছে লিবারেল ডেমোক্রিটিক পার্টি (এলডিপি)।

শনিবার দলের মহাসচিব রেদোয়ান আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এলডিপির গঠনতন্ত্রের পরিপন্থি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসানসারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। 

কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে নাতা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

গত ১৯ এপ্রিল সারওয়ার্দী কয়েকশ সমর্থক নিয়ে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

এলডিপি বলছে, হাসান সারওয়ার্দী  ফেইসবুকে বিএনপি সম্পর্কে অত্যন্ত ‘বিভ্রান্তিকর’ একটি পোস্ট দিয়েছেন, যা এলডিপির কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।

“এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি। বিষয়টি এলডিপি সভাপতি কর্নেল  (অব.) অলি আহমেদসহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘উপদেষ্টা’ পরিচয় দিয়ে ২০২৩ সালের অক্টোবরে বিএনপি কার্যালয়ে মিঞা জাহিদুল ইসলাম আরেফী নামে এক মার্কিন নাগরিক সংবাদ সম্মেলন করেন।

ওই ঘটনার মামলায় সে বছরের ৩১ অক্টোবর গ্রেপ্তার করা হয় চৌধুরী হাসান সারওয়ার্দীকে।

মামলায় অভিযোগ করা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেন ও সারওয়ার্দী ওই ব্যক্তিকে বিএনপি কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন।

চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রামে। তিনি সেনাবাহিনীতে থাকাকালে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি, নবম পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদফতরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অলির হাতে ফুল দিয়ে এলডিপিতে সারওয়ার্দী

চৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেপ্তার