২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি মহাসচিব, রাতে ফিরেছেন বাসায়।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 11:07 PM

Updated : 20 Feb 2023, 11:07 PM

চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে সোয়া ৯টায় তিনি গুলশানের ইউনাইটেড থেকে ‘ছাড়পত্র’ নিয়ে হাসপাতালটি ছাড়েন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অসুস্থ বোধ করার পর দুপুরেই তিনি ঢাকার বেসরকারি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. জাহিদ বলেন, “চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বাসায় গিয়ে বিশ্রামে নেওয়ার জন্য ছুটি দিয়েছেন। তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।”

ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন ৭৫ বছর বয়সী ফখরুল।

ক’দিন আগেই সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসক দেখিয়ে এসেছিলেন তিনি।