১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সমাবেশ দুদিন পেছাল বিএনপি

বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ পেছানোর কথা জানিয়েছে বিএনপি।

সমাবেশ দুদিন পেছাল বিএনপি
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 10:51 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ঘিরে ঢাকার নয়া পল্টনে রোববার সমাবেশ করার থাকলেও তা দুদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। এ ব্যাপারে সব প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু চলমান বৈরী আবহাওয়ার কারণে দিনক্ষণ পরিবর্তনের কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।