১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেই দুরন্ত বিপ্লবের লেখা বইয়ের মোড়ক খুললেন প্রধানমন্ত্রী

বইয়ের লেখক আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করেছিল পুলিশ।

সেই দুরন্ত বিপ্লবের লেখা বইয়ের মোড়ক খুললেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 02:22 PM

Updated : 26 Feb 2023, 02:22 PM

তিন মাস আগে বুড়িগঙ্গা নদীতে যার মরদেহ পাওয়া গিয়েছিল, সেই আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের লেখা ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে দুরন্তের স্বজনদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।

বাসস জানিয়েছে, অনুষ্ঠানে দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দুর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন দুরন্ত। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছিলেন।

গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়ি আসার পথে নিখোঁজ হন তিনি। কোথাও খোঁজ না পেয়ে দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরে ১২ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Image

নিজের খামারে ‍দুরন্ত বিপ্লব।

পরিবার ও ময়নাতদন্তকারী চিকিৎসক দুরন্তকে ‘হত্যার’ কথা বললেও তদন্তে নেমে পিবিআই জানায়, দুরন্ত খুন হননি, বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

দুরন্ত বিপ্লব নেত্রকোণা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার পরিবার ঢাকায় থাকে। কেরাণীগঞ্জে একটি কৃষি খামার চালিয়ে আসছিলেন তিনি।

আরও পড়ুন-

পুরানো খবর:

দুরন্ত বিপ্লবের মৃত্যু 'দুর্ঘটনায়': পিবিআই

পুরানো খবর:

দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় মামলা

পুরানো খবর:

নিখোঁজ দুরন্ত বিপ্লবের লাশ মিললো বুড়িগঙ্গায়