Published : 17 Nov 2025, 09:51 PM
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার দিন সোমবার দুপুরে দুটি এস্কেভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যায় একদল ছাত্রজনতা।
আওয়ামী লীগ সরকার পতনের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সোমবার দুপুরে সেই বাড়ির অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে একদল ছাত্র-জনতা। তারা এস্কেভেটর নিয়ে এগোলে ৩২ নম্বর সড়কে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি আরেক দফা ভাঙতে এস্কেভেটর নিয়ে যায় ছাত্র-জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় ৩২ নম্বর সড়কে দাঁড়িয়ে তারা স্লোগান দেন।
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে সড়কের সামনে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে একদল ছাত্র-জনতা।
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে সড়কের সামনে শেখ হাসিনার কুশপুতুল পোড়ায় একদল ছাত্র-জনতা।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্টাংশ সোমবার ভাঙতে গেলে পুলিশ ও সেনা সদস্যদের বাধার মুখে পড়ে ছাত্রজনতা।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ছাত্রজনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে চাইলে সেনাসদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দিতে সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
মিছিল নিয়ে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে অগ্রসর হলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া ছাত্র-জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের একপর্যায়ে ছাত্র-জনতা কলাবাগান এলাকায় একটি গলির মধ্যে ঢুকে পড়লে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।