৩২ নম্বরে ফের ভাঙচুরের চেষ্টা, সংঘর্ষ
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারও গুঁড়িয়ে দিতে এস্কেভেটর নিয়ে যায় একদল ‘ছাত্র-জনতা’। তারা বিক্ষোভ করে ৩২ নম্বর সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ ও সেনা সদস্যরা বাধা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ান বিক্ষোভকারীরা। পরে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।