১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্যানেল আলোচনা

প্যানেল আলোচনায় ব্রেস্ট-ক্যান্সার সার্ভাইভার ও ক্যান্সার বিশেষজ্ঞরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 10:05 PM

Updated : 10 Oct 2023, 10:09 PM

রোটারি ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্সের আয়োজনে ‘ব্রেস্ট ক্যান্সার-বিষয়ক সচেতনতা’র ওপর প্যানেল আলোচনা হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, শনিবার এই প্যানেল আলোচনায় ব্রেস্ট-ক্যান্সার সার্ভাইভার ও ক্যান্সার বিশেষজ্ঞরা অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অফ ঢাকা ম্যাভেরিক্সের প্রেসিডেন্ট নাদেরা রাব্বি। 

রোটারি ক্লাবের সচিব রোটারিয়ান ডা. সেলিনা লাইওয়ালার সঞ্চালনায় এ আলোচনায় সোশাল অ্যাক্টিভিস্ট মিলি সোবহান, রোটারি ক্লাবের পিডিজি মুতাসিম বিল্লাহ ফারুকীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।