মেট্রোতে আগারগাঁও থেকে উত্তরা
মেট্রোরেল চালুর মধ্য দিয়ে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হল। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃহস্পতিবার সকাল থেকে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নেন অনেকে।
Published : 29 Dec 2022, 06:49 PM
দেশে মেট্রোরেলে ভ্রমণের প্রথম অভিজ্ঞতা নিতে বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁও স্টেশনে কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করছেন যাত্রীরা। স্টেশনে স্বয়ংক্রিয় মেশিন থেকেও টিকেট কেনা যাচ্ছে।
আগারগাঁও স্টেশনে মেট্রো ট্রেনের টিকেট হাতে উচ্ছ্বসিত কয়েকজন। তাদের যেতে হবে উত্তরা, কেননা মাঝের কোনো স্টেশনে আপাতত ট্রেন থামছে না।
ঢাকার মেট্রোরেলে টিকেট কাটা কিংবা ওঠার ক্ষেত্রে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।