ঢাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন, ভবন ও সড়কের উপর। এতে যান চলাচলে বিঘ্নসহ বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশকিছু এলাকা। সকালে এসব গাছ সরানোর অভিযানে নামে ফায়ার সার্ভিস।
