গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রের পাশেই চলছে টিকাদান
ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র বৃহস্পতিবার রাতে গুঁড়িয়ে দেয় একদল লোক। স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম চালু রাখতে শনিবার ধ্বংসস্তূপের পাশেই ত্রিপল টেনে টিকাদান কর্মসূচি চালায় কর্তৃপক্ষ।
