দীর্ঘ লাইন পেরিয়ে অবশেষে পদ্মা সেতুতে
দীর্ঘ প্রতীক্ষার পর নিষেধাজ্ঞা উঠলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিন সকালে টোল কাউন্টারের আগে ছিল বাইকের লম্বা লাইন, যাদের বেশির ভাগই ছিলেন বাড়িমুখী। কড়াকড়ির মধ্যে আলাদা লেইনে চলার নিয়ম মেনেই এদিন পারাপারে বাধ্য হয়েছেন তারা।
