ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে সরানো হলেও আগের জায়গাতেই চলে প্রস্তুত করা চামড়ায় রঙের কাজ। সাভারের ট্যানারি থেকেই সেই চামড়া সংগ্রহ করে থাকেন হাজারীবাগের ব্যবসায়ীরা। চামড়ায় রঙের কাজ করে তারা তা বাজারজাত করে থাকেন দেশের বিভিন্ন স্থানে। সারাদিন কাজ করে একজন শ্রমিক মজুরি পান ৭০০ থেকে ৮০০ টাকা।