শেষ সময়ের ঈদযাত্রা, বাসের জন্য অপেক্ষা
ঈদ উদযাপনে গ্রামে যেতে কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছে মানুষ। আগের কয়েকদিনের স্বস্তির যাত্রার চিত্র শেষ দিকে এসে বদলে গেছে। আগের দিন বুধবার থেকে মহাসড়কে শুরু হওয়া দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত বাস আসছে দেরিতে, ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
