ঢাকার পল্লবীতে আট বছর বয়সি শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় রায় রোববার ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেল ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এই রায়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হল। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।