১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গরমে ভিড় ফ্যানের দোকানে

দেশের বিভিন্ন এলাকায় চলা তাপপ্রবাহের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ের দুর্ভোগে পড়া লোকজন ভিড় করছেন ফ্যানের দোকানগুলোতে। গরমে সিলিং ও স্ট্যান্ড ফ্যানের পাশাপাশি রিচার্জেবল ফ্যান কিনছেন ক্রেতারা। তাদের চাহিদা মাথায় রেখে দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানিরা ঢাকার নবাবপুর রোডে ইলেকট্রিক পণ্যের পাইকারি বাজার থেকে ফ্যান কিনে নিয়ে যাচ্ছেন। সাশ্রয়ী দামে ফ্যান নিতে সরাসরি ক্রেতারাও সেখানকার দোকানগুলোতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 07:41 PM

Updated : 11 Sep 2026, 03:14 PM