সংঘর্ষের পর বন্ধ আলিয়া মাদ্রাসা, পুলিশের কড়াকড়ি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসা। বুধবার মাদ্রাসাটির মূল প্রবেশপথে দেখা যায় তালা। থমথমে পরিস্থিতির মধ্যে সেখানে অবস্থান করছে পুলিশ। ভেতরে ঢুকতে পারছেন না শিক্ষার্থীরা।
