০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দাড়ি হোক সুন্দর

দাড়ির জন্য আলাদা তেল, সাবান ও ব্রাশ ব্যবহার করা প্রয়োজন হয়।

দাড়ি হোক সুন্দর

ছবি সৌজন্যে: লা রিভ

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 12:33 PM

Updated : 02 Oct 2022, 12:33 PM

ফ্যাশনের অংশ হিসেবে দাড়ি রাখলেই হয় না, সঠিক যত্নেরও প্রয়োজন।

চাপ দাড়ি, লম্বা দাড়ি কিংবা কাট-ছাঁট করে চিবুক জুড়ে মেলানো দাড়ি- এরকম কত স্টাইলেই দাড়ি রাখছেন অনেকে।   

তবে দাড়ি যদি দেখতে সুন্দর না হয় আর এর আকার যদি মুখের সঙ্গে মানানসই না হয় তাহলে দেখতে ভালো লাগে না।

টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের প্রসাধনী তৈরি প্রতিষ্ঠান ‘ফাই’য়ের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা রচিত মেহরার দেওয়া দাড়ি সুন্দর ও সুস্থ রাখার পন্থা অবলম্বনে জানানো হল বিস্তারিত।  

উন্নতমানের দাড়ির তেল ব্যবহার

দাড়ি কোমল, আর্দ্র ও বৃদ্ধি ঠিক রাখতে উন্নত মানের দাড়ির তেল ব্যবহার করা উপকারী। দাড়ি ছোট বা বড় যেমনই হোক না কেনো এর স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত তেল ব্যবহার করা হবে সঠিক সিদ্ধান্ত।

‘বিয়ার্ড ওয়াশ’ ব্যবহার

বর্তমান প্রজন্মের ছেলেদের মাঝে দাড়ি রাখার প্রবণতা বেড়েছে। প্রতিদিন বাইরের ধুলাবালি ও ঘামের ভিজে দাড়ি। তাই সুস্থ রাখতে তা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এক্ষেত্রে দাড়ি পরিষ্কার করার জন্য তৈরি আলাদা পরিষ্কারক ব্যবহার দ্রুত সতেজভাব আনবে ও সুরক্ষিত রাখবে।

সঠিক ব্রাশ ব্যবহার

এই ছোট্ট বস্তুটা দাড়ির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে। উন্নত মানের চিরুনি দিয়ে ভালো মতো দাড়ি আঁচড়ানোর ফলে এর খুশকি দূর করে, দ্রুত বৃদ্ধি ঘটায় এবং একটা গোছানোভাব আনে। ফলে দেখতে টিপটপ লাগে।

মুখের ত্বকের যত্ন

কেবল দাড়ি নয় মুখের ত্বকের প্রতিও যত্নশীল হতে হবে। ত্বক নিয়মিত এক্সফলিয়েট করা ও ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এতে ত্বক মসৃণ হয়। ফলে শেইভ করার সময় কেটে যাওয়া ও খুশকি হওয়ার প্রবণতা কমে।   

চেহারার সঙ্গে মিলিয়ে দাড়ি রাখা

সব সময় একই রকমে দাড়ি সবাইকে মানায় না। অন্যজনের চেহারায় দাড়ির যে স্টাইলটা মানায় সেটা আরেক জনের সঙ্গে নাও যেতে পারে। তাই নিজের চেহারার গড়নের সঙ্গে মানানসই এমন দাড়িই রাখা উচিত।

আরও পড়ুন

পুরানো খবর:

গরমে দাড়ির যত্ন
দাড়ি কামানো থেকে সমস্যা
দাড়ি সামলানোর উপায়