অলঙ্কারের প্রচারে মিলা
বিশ্বের বিলাস বহুল একটি অলঙ্কার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সই করেছেন হলিউডি অভিনেত্রী মিলা কিউনিস। তবে কাজ করার আগে ‘জেমফিল্ডস’ নামের ওই ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে আফ্রিকা গিয়েছিলেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
২৯ বছর বয়সি ওই অভিনেত্রী জেমফিল্ডস ব্র্যান্ডটির কার্য পদ্ধতি, সুযোগ-সুবিধা এবং অন্যান্য বিষয়ে জানতে আফ্রিকা গিয়েছিলেন। সব বিষয়ে জানার পরই ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।
এটনলাইনের বরাতে মিলা বলেন, ‘তারা তাদের কাজ নিয়ে অত্যন্ত সচেতন। প্রতিষ্ঠানটি নিজেদের কর্মীদের দিকেও বিশেষ নজর রাখে।’
মিলা জানান, সব বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কখনওই কোনো কোম্পানির সঙ্গে কাজ করেন না। তিনি বলেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত। তাই আমি আফ্রিকা গিয়ে জেমফিল্ডস কোম্পানি সম্পর্কে জেনে এসেছি। এটি সত্যিই অসাধারণ একটি প্রতিষ্ঠান।’
