Published : 28 Jan 2026, 12:23 PM
উদ্যোক্তা হিসেবে নিজের অভিযাত্রাকে আরও বিস্তৃত করে নাসরীন জামির শুরু করেছিলেন ‘জোনাকি’- বাংলাদেশের প্রথম ‘ফাইন ফ্র্যাগরেন্স ব্র্যান্ড’।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অবস্থিত ফ্ল্যাগশিপ স্টোরের সাফল্যের পর এবার তাদের দ্বিতীয় কেন্দ্রের যাত্রা শুরু করেছে উত্তরার সেন্টার পয়েন্টে।

নাসরীন জামির বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি, এই লোকেশন জোনাকিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক হব। আর আমাদের ব্র্যান্ডের প্রকৃত অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি করবে।”
তিনি আরও যোগ করেন, “ইন্টেরিয়র ও ফার্নিচার ডিজাইনের পাশাপাশি আমি সম্পূর্ণ বাংলাদেশি লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যা একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য তৈরি- একটি শক্তিশালী ও স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।”
জোনাকির সিগনেচার সুগন্ধির অনুপ্রেরণা হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের পাঁচটি সাদা ফুল- দোলনচাঁপা, গন্ধরাজ, শিউলি, বেলি ও হাসনাহেনা।
অন্দরসজ্জাবিদ হিসেবে নাসরীন জামির কাজ করছেন দুই দশকেরও বেশি সময় ধরে। পাশাপাশি তিনি আসবাব ও ‘টেক্সটাইল ডিজাইনে’ও নিজের সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছেন।

নিজের অভিজ্ঞতা আর সুগন্ধির সাফল্যের ধারাবাহিকতায় ‘জোনাকি’ বর্তমানে প্রসারিত হয়েছে প্রসাধনী ও ত্বক পরিচর্যার পণ্যে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব পণ্যের মধ্যে রয়েছে লিপস্টিক, কমপ্যাক্ট পাউডার, ফাউন্ডেশন, কনসিলার, সানস্ক্রিন, হাইড্রেটিং ও ব্রাইটেনিং লোশন, হেয়ার টনিকসহ নানান কিছু।
সব পণ্যের নকশা ও ধারণা তৈরি করেছে জোনাকির নিজস্ব ক্রিয়েটিভ টিম, যা দেশীয় প্রতিভা ও কারুশিল্পের প্রতি ব্র্যান্ডটির অঙ্গীকারকে তুলে ধরে।