১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুখরোচক মাটন কষা

রান্না পদ্ধতি জানলে খাসির মাংস রান্নায় গন্ধতো থাকবেই না বরং চেটেপুটে বাটি হবে খালি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ 

•    খাসির মাংস দেড় কেজি

•    হলুদ গুঁড়া ১ চা-চামচ

•    কাশ্মিরি মরিচ গুঁড়া ১ চা-চামচ

•    ধনে গুঁড়া ১ চা-চামচ

•    জিরা গুঁড়া ১ চা-চামচ

•    লবণ স্বাদ মতো

•    ৪টি লবঙ্গ

•    ১ টুকরা দারুচিনি

•    ৫টি এলাচ 

•    ১ চা-চামচ আস্ত জিরা

•    ১ চা-চামচ আস্ত ধনে

•    ১ চা-চামচ আস্ত গোল মরিচ

•    ৬/৮টি শুকনা মরিচ   

•    ৩ টেবিল-চামচ টক দই

•    ২টি তেজপাতা

•    ১ কাপ পেঁয়াজ পাতলা করে কাটা

•    সরিষার তেল ১ কাপ

•    আদা রসুন বাটা ২ চা-চামচ

চিনি সামান্য

পদ্ধতি

প্রথমে মাটন বা খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

একটি বড় বাটিতে মাংস নিয়ে হলুদ, মরিচ, লবণ, ধনে ও জিরা দিয়ে চেপে চেপে মেখে ঢেকে রাখুন এক ঘণ্টা।

একটি ফ্রাই প্যান গরম করে তাতে শুকনা মরিচের দানা ফেলে, আস্ত ধনে, জিরা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ একসাথে টেলে ব্লেন্ড করে নিন।

আরেকটি বাটিতে টক দই ফেটে তাতে গুঁড়া মসলা দিয়ে পেস্ট বানিয়ে নিন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিন। তেল গরম হলে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। 

চিনি ও লবণ আর পেস্ট করা মসলা আর মেরিনেইট করা মাংস দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করুন। 

প্রথমে পানি বের হবে। ঢেকে দিন। সিদ্ধ হয়ে কষা কষা হলে নামিয়ে নিন মজাদার মটন কষা। 

ভাত, পোলাও কিংবা পরোটার সাথে জমে যাবে বেশ। 

আরও রেসিপি

মাটন বিরিয়ানি তৈরির সহজ রেসিপি

নানান স্বাদের পোলাও

খাসির রানের রোস্টে উদরপূর্তি