ডলফিন আঁকা, বেজায় সোজা
আচ্ছা, তোমরা কি ডলফিন চেন? সেই যে ছোট্ট তিমি মাছের মতো প্রাণী। পানিতে ডুপ করে ভেসে আমার ঝুপ করে ডুবে যায়! এরাও তিমির মত মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী।
আমাদের দেশে আগে অনেক ডলফিন ছিল। সমুদ্রে লোনা পানিতে তো বটেই, মিঠাপানির নদীগুলোতেও দেখা যেত এক প্রজাতির ডলফিন। স্থানীয় ভাষায় তাদের কেউ শুশুক, কেউ শিশু বলত।
পরিবেশ দূষণ, নদী দখল, নদীর গভীরতা কমে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া, মানুষের অসচেতনতা ইত্যাদি কারণে ডলফিনগুলো ধীরে ধীরে কমতে কমতে এখন প্রায় নাই-ই হয়ে গেছে। আশংকা করা হচ্ছে, এই নাই হয়ে যাওয়া তালিকায় নতুন করে যোগ হতে যাচ্ছে সুন্দরবনের ইরাবতী ডলফিন।
অনেক জরুরী কথা জেনে ফেললাম, এখন চল আমরা চটপট ডলফিন আঁকা শিখে নেই। যেটা শুরুতেই বলা ছিল তা হচ্ছে ডলফিন আঁকা খুব সোজা। মাত্র ৫টি ধাপে এঁকে ফেলা যায় ডলফিন। প্রয়োজন শুধু একটা সাদা কাগজ, পেনসিল এর ইরেজার।
কীভাবে আঁকবে—
আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা—
