চলো বানাই পেরিস্কোপ
আমরা জানি আলো সরল রেখায় চলে। আমাদের দৃষ্টি শক্তিও কিন্তু তাই, সরলপথে চলে। বক্রপথে কোনো বস্তুকে আমরা দেখতে পাই না।
তাই বলে কি বক্রপথে আমরা দেখব না? তাই কি হয় নাকি? আমাদের তো বক্রপথেও দেখতে হবে। কে জানে বক্রপথে কোন সম্ভাবনা লুকিয়ে আছে। সেটা না দেখতে পারার কারণে আমরা কত সুযোগ হারাচ্ছি। এই সম্ভাবনাকে সম্ভব করার জন্যই আছে একটি যন্ত্র, তার নাম পেরিস্কোপ।
পেরিস্কোপ যন্ত্রটি অনেকগুলো আয়না আর একটা টিউব বা নল দিয়ে তৈরি। এর মাধ্যমে তুমি এমন কিছু দেখতে পারবে, যেটা তোমার অবস্থান থেকে তুমি স্বাভাবিকভাবে দেখতে পেতে না। যেমন, স্বাভাবিকভাবে তুমি সমুদ্রের উপর থেকে সমুদ্রের নিচের মাছ বা জলজ উদ্ভিদ দেখতে পেতে না, কিন্তু পেরিস্কোপ দিয়ে খুব সহজেই তুমি সুমদ্রের উপরে বসেই এগুলো দেখতে পাবে। চলো, তাহলে বানিয়ে ফেলি পেরিস্কোপ।
চিত্রের মত করে আরও দুইটি কার্ডবোর্ড ভাঁজ করতে হবে। এর প্রতিটি পাশের দৈর্ঘ্য ৬.২ সেন্টিমিটার আর ত্রিভুজের মতো বড় বাহুর দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার। এই অংশটি পেরিস্কোপের আয়নাকে ধরে রাখবে। বড় অংশটিতে আয়না বসাতে হবে।
এবার প্রথম চারটি কার্ডবোর্ড আঠা দিয়ে জোড়া লাগিয়ে একটি চারকোণা বদ্ধ বক্স এর মতো বানাতে হবে। বক্স এর উপরের দিকে পরের কার্ডবোর্ডগুলো চিত্রের মতো লম্বভাবে বসাতে হবে। এবার বক্সের এক প্রান্তে শেষের ত্রিভুজের মতো আকারে কাঁটা কার্ডবোর্ডগুলোর বাক্সের বড় বাহুটিতে আয়না বসাতে হবে, আয়নাটি অবশ্যই ৪৫ ডিগ্রি কোণে বসাতে হবে। অন্য আয়নাটি বক্সের অন্য পাশে সোজাভাবেই থাকবে। পেরিস্কোপ বানানো শেষ। এবার পরীক্ষার পালা।
একটি টর্চ লাইট নিয়ে এবার সোজা আয়নাটির প্রান্তে আলো ফেলো। ৪৫ ডিগ্রি কোণে রাখা আয়নার প্রান্তে সেই আলো দেখা যাবে। কেননা ঐ প্রান্তে কোন আলো পড়লে সেই আলো আয়নাতে প্রতিফলিত হয়ে বাঁকা প্রান্তে চলে আসবে। ফলে আমরা সোজাসুজি তাকিয়ে যেটি দেখতে পেতাম না, পেরিস্কোপের মাধ্যমে সহজেই তা দেখতে পাবো।
তাহলে চল, দেরি না করে বানিয়েই ফেলা যাক চমৎকার এই যন্ত্রটি।
