১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

“প্রি-ডায়াবেটিস ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে,” বলেন ফারিয়া আফসানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 12:43 AM

Updated : 13 Nov 2026, 12:43 AM

জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ আট দফা দাবি জানিয়েছে জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস সংবাদ সম্মেলনে এসে  এসব নানা দাবি ও সুপারিশ তুলে ধরেন সংগঠনটির নেতারা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— ডায়াবেটিস নিয়ে ৫ থেকে ১০ বছরের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা; ৩৫ বছর বা তার বেশি বয়সিদের জন্য ডায়াবেটিস পরীক্ষা নিশ্চিত করা এবং বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্যান্য ঝুঁকি থাকা ব্যক্তিদের আগেভাগে পরীক্ষার আওতায় আনা।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহের পাশাপাশি ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তের ব্যবস্থা রাখার দাবিও তুলেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনের পর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের একটা বড় অংশ এ রোগ সম্পর্কে জানেন না।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিস ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ বাড়াতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি শাহজাদা সেলিম, প্রেস ও মিডিয়া সেক্রেটারি তানজিনা হোসেন, কোষাধ্যক্ষ মির্জা শরিফুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আফসার আহমেদ বক্তব্য রাখেন।