০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হামে আরও ৪ শিশুর মৃত্যু

এসময়ে আরও ৬৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 07:20 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

এদের মধ্যে হামে এক শিশু এবং উপসর্গ নিয়ে বাকি তিন শিশুর মৃত্যু হয়। এ সময়ে আরও ৬৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশজুড়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৬৩ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৭ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৭২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩১৯ জন এসেছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ১৩ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮৬ হাজার ৯২৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।