১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু

মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

ডেঙ্গুতে একজনের মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 06:36 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে একজন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহে আটজন, রাজশাহী পাঁচজন ও সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক দিনে মারা যাওয়া একজন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

গত বছর ডেঙ্গুর দাপট দেখা গেলেও চলতি বছরের এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা কম। গত মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তার আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু্জন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। 

২০২৫ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। সেই মাসে ১০৪ জনের প্রাণ যায়।