Published : 12 Jun 2026, 04:41 PM
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে; হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ১২৬ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়, সে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৫৫১ জনের মৃত্যু হল।
এই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ৮৪ হাজার ২২৬ জন। আর পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজার ১৮৫ জনের মধ্যে।
গত এক দিনে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ১০২৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩৯ জন ঢাকা বিভাগের।
ঢাকা বিভাগেই হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩২ জন মারা গেছে এ পর্যন্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ জন মারা গেছে রাজশাহী বিভাগে।