২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতুল খেলা, ছবি আঁকায় সঙ্গী যখন মিম

পরাণ সিনেমার ব্যবসায়িক সাফল্যে হাওয়ায় উড়ছেন বিদ্যা সিনহা মিম; এরমধ্যেই ছুটে গেলেন সিলেটে, সময় দিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের। গোয়াইনঘাটে এই শিশুদের কাছ থেকে বন্যার অভিজ্ঞতা শুনেছেন ইউনিসেফের এই শুভেচ্ছা দূত, তাদের সঙ্গে পুতুল খেলেছেন, ছবি এঁকেছেন। সেই ছবি ফেইসবুকেও দিয়েছেন এই অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 10:50 AM

Updated : 24 Sep 2022, 03:38 PM

Image

শিশুদের মাঝে বিদ্যা সিনহা মিম, হয়েছেন তাদের পুতুল খেলার সঙ্গী।

Image

খেলার সঙ্গী হিসেবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে পেয়ে খুশি শিশুরা; বলছিল তাদের অনুভূতি, বন্যার দুর্ভোগের কথা।

Image

বন্যা পরবর্তী রোগ বালাই থেকে বাঁচতে হাত ধুয়ে নিতে হবে, তা শিশুদের হাতে-কলমে শিখিয়ে দেন বিদ্যা সিনহা মিম।

Image

শিশুদের রং পেন্সিল নিয়ে নিজেই বসে যান বিদ্যা সিনহা মিম।

Image

আঁকা হয়ে গেল একটি ঘোড়া; তবে শিশুদের মনোযোগ ঘোড়ায় নয়, ঘোড়া আঁকিয়ে বিদ্যা সিনহা মিমের দিকে।

Image

খেলার সঙ্গী হিসেবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে শিশুদের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে তার ঘাড়ে চড়ে বসতেও কেউ কেউ দ্বিধা করেনি।