১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বৃদ্ধ’ শাকিবে আলমগীর-রুনার মুগ্ধতা

এমন লুকে ঢালিউড সুপারস্টার শাকিব রীতিমত চমকে দিয়েছেন; কারণ তাকে এর আগে এমন রূপে খুব একটা দেখা যায়নি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 07:24 PM

Updated : 23 Jun 2023, 07:24 PM

সাদা পাকা লম্বা চুল-দাড়ি আর চোখে-মুখে স্পষ্ট বার্ধক্যের ছাপ নিয়ে নতুন যে লুকে নায়ক শাকিব খান হাজির হয়েছেন সোশাল মিডিয়ায়, সেই চেহারার প্রশংসা করেছেন অভিনেতা আলমগীর এবং তার সহধর্মিনী কিংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লা। 

শাকিবের এই লুকটি ‘প্রিয়তমা’ সিনেমার। এমন লুকে ঢালিউড সুপারস্টার শাকিব রীতিমত চমকে দিয়েছেন; কারণ তাকে এর আগে এমন রূপে খুব একটা দেখা যায়নি। তার ‘মেকআপ’ নিয়েও এসেছে প্রশংসা।  

ছবিটি ফেইসবুকে নিজের ওয়ালে শেয়ার করেছে শাকিবের জন্য ‘দোয়া’ জানিয়েছেন আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক আলমগীর।

 

ওই পোস্টের প্রথম কমেন্টই রুনা লায়লার। অভিনন্দন আর শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, “শাকিব তার পছন্দের নায়কদের একজন। “ 

এর আগে ‘প্রিয়তমা’র ৩০ সেকেন্ডের ভিডিওতে শাকিবের দেখা মেলে স্টাইলিশ লুকে। চোখে সানগ্লাস এঁটে, নাকে-মুখে কাপড় বেঁধে, টি-শার্টের উপরে জিনসের জ্যাকেট চাপিয়ে শাকিব এগিয়ে চলেছেন বাতাস ঠেলে। আর বাতাসে উড়ছে নায়কের লম্বা চুল। 

ভিডিওর ঠিক ২৫ সেকেন্ডের মাথায় কোনো একজনের দিকে চাকু ছুড়ে মারেন নায়ক, সঙ্গে সঙ্গে শেষ হয় ভিডিও।

‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। তিনি এর আগে কলকাতায় টেলিভিশন সিরিয়াল ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছেন। 

‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। আর তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ।

আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াতসহ অনেকে।

আরও পড়ুন

পুরানো খবর:

সাদা দাড়ি, লম্বা চুল, শাকিব খানের এই কী রূপ!

পুরানো খবর:

শাকিব কাকে চাকু মারলেন?