১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাকিব কাকে চাকু মারলেন?

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 12:50 PM

Updated : 18 Jun 2023, 12:49 PM

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। আর সেই মুক্তি ঘিরে সিনেমায় শাকিবের ‘ফার্স্ট লুক’র ভিডিও প্রকাশিত হয়েছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে শাকিবের দেখা মেলে স্টাইলিশ লুকে। চোখে সানগ্লাস এঁটে, নাকে-মুকে কাপড় বেঁধে, টি-শার্টের উপরে জিনসের জ্যাকেট চাপিয়ে শাকিব এগিয়ে চলেছেন বাতাস ঠেসে। আর বাতাসে উড়ছে নায়কের লম্বা চুল।

ভিডিওর ঠিক ২৫ সেকেন্ডের মাথায় কোনো একজনের দিকে চাকু ছুঁড়ে মারলেন নায়ক, সঙ্গে সঙ্গে শেষ হয় ভিডিও।

‘ফার্স্ট লুক’ এর এই ভিডিও শাকিব নিজের ফেইসবুকেও শেয়ার করেছেন। তাতে শুভেচ্ছা-প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা।

এর আগেও শাকিব এ সিনেমার শুটিংয়ের ভিডিও পোস্ট করেছেন তার ফেইসবুকে।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ইধিকা এর আগে কলকাতায় টেলিভিশন সিরিয়াল ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছেন।

‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। আর তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াতসহ অনেকে।

আরও পড়ুন

পুরানো খবর:

শাকিব নন, ইধিকার প্রথম নায়ক তবে কে?