১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কমেডি সিনেমা খুঁজছেন জাহ্নবী

নিজেকে ভাঙতে চান শ্রীদেবীকন্যা।

কমেডি সিনেমা খুঁজছেন জাহ্নবী

জাহ্নবী কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 12:28 AM

Updated : 21 Aug 2023, 12:28 AM

বলিউডে প্রায় পাঁচ বছর কাটানোর পরও জাহ্নবী কাপুরকে শুনতে হচ্ছে, বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে বলে বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি। ‘নেপো বেবি’, ‘অভিনয় পারে না’ এমন সব কথা শুনতে শুনতে বিরক্ত এই অভিনেত্রী নিজেকে প্রমাণের জন্য এখন মরিয়া হয়ে উঠেছেন।

এরই মধ্যে ‘মিলি’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘গুডলাক জেরি’ সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে জাহ্নবীকে। এখন নিজেকে ভাঙতে চান তিনি।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী কমেডি ঘরানার সিনেমা খুঁজছেন তিনি।

তিনি মনে করেন, কমেডি ঘরানা কিংবা গ্ল্যামারাস চরিত্রগুলো অভিনয়শিল্পীর কাজের ক্ষেত্রকে প্রসারিত করে এবং ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করে।

“আমি নিজের অভিনয়ের দক্ষতা বুঝতেই চ্যালেঞ্জিং ভূমিকাগুলো বেছে নিয়েছিলাম। আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই। এবার গ্ল্যামারাস ভূমিকা কিংবা কমেডি ঘরানার সিনেমায় কাজের মধ্যদিয়ে নিজের শিল্পস্বত্বার সাথে আবার সংযোগ স্থাপন করতে চাই।

Image

জাহ্নবী কাপুর।

শ্রীদেবীকন্যা আরও বলেন, “পর্দায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের পাশাপাশি নাচতেও চাই আমি। কারণ আমি ভুলে গিয়েছিলাম, এই কাজটিই সবচেয়ে সহজ-স্বাভাবিকভাবে আমার কাছে ধরা দেয়।”

সর্বশেষ ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে একটি গানে অভিনয় করেন জাহ্নবী। আগামীতে তাকে শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে দেখা যাবে। যেখানে তার সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। আগামী বছরের মার্চে মুক্তি পাবে সিনেমাটি।