১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

তাজউদ্দীন আহমদকে নিয়ে গান বেঁধেছেন সায়ান

জেল হত্যা দিবসে এই গানটি প্রকাশের মধ্য দিয়ে তাজউদ্দীন আহমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে গ্লিটজকে বলেন সায়ান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 03:17 PM

Updated : 03 Nov 2023, 04:51 PM

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে গান বেঁধেছেন সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করেছেন এই শিল্পী। 

জেল হত্যা দিবসে এই গানটি প্রকাশের মধ্য দিয়ে তাজউদ্দীন আহমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে গ্লিটজকে বলেন সায়ান। 

কণ্ঠ দেয়ার পাশাপাশি বরাবরের মতো এবারও গানের কথা ও সুর সায়ানের। সংগীতায়োজনে ছিলেন শুভ সুলতান। গানের ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।

সায়ান বলেন, "এই গানটি আমার শ্রদ্ধা এবং ভালোবাসার নিবেদন তাজউদ্দীন আহমদের জন্য, যাকে এই বাংলাদেশ পেয়েছিল এবং যিনি আমাদের বাংলাদেশ দিয়েছিলেন।" 

গানটি দেশের কোনো রাজনৈতিক দলের প্রতি 'সমর্থন নয়' বলেও জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, "এই গানটি শুধুমাত্র একজন সায়ানের ভালোবাসা এবং স্যালুট, একজন তাজউদ্দীন আহমদের জন্য। এমনকি তাজউদ্দীন আহমদ যে দলের হয়ে রাজনীতি করতেন, তার প্রতিও আমার প্রশংসা বা নিন্দা- কোনোরূপ মনোভাব প্রকাশ করে না।"