ওয়েব ফিল্মে নতুন জুটি সিয়াম-ফারিণ
কাজিনদের বন্ধুত্বের গল্প শোনাবে ‘পুনর্মিলন’।
বন্ধুত্বের গল্প নিয়ে ওটিটি পর্দায় প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন সিয়াম আহমেদ এবং তাসনিয়া ফারিণ।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান তার নতুন সিনেমা ‘পুনর্মিলন’র জন্য বেছে নিয়েছেন সিয়াম ও ফারিণকে।
কয়েকটি ছবির সঙ্গে সিনেমার খবর ফেইসবুকে দিয়ে সিয়াম বলেন, ‘পুনর্মিলনে' একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। দারুণ একটা ফিল গুড সিনেমা নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। একরাশ নস্টালজিয়ায় ভাসতে রেডি তো?”
এই অভিনেতার ভাষ্য, বাঙালিদের অনেকের জীবনেই প্রথম বন্ধুত্ব আসে চাচাত, ফুফাত, খালাত, মামাত ভাইবোনদের মাধ্যমে। সেই ‘কাজিনদের’ বন্ধুত্বের গল্প শোনাবে ‘পুনর্মিলন’। যে গল্পে বন্ধুত্বের আনন্দ-ভালোবাসা-অভিমান-দ্বন্দ্ব তুলে আনা হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
