২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিলার হাতে ক্যানোলা কেন?

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছেন সাবিলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 11:17 AM

Updated : 28 Jan 2024, 11:17 AM

গেল সপ্তাহেই ছোট পর্দা আর ওটিটিতে কাজ করা অভিনেত্রী  সাবিলা নূর ব্যস্ত ছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজন নিয়ে। সপ্তাহ না ঘুরতেই তার অসুস্থতার খবর এসেছে।

সাবিলার হাতে ক্যানোলা লাগানো একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটি নিজের ফেইসবুক ওয়ালে শেয়ার করে সাবিলা লিখেছেন, "আমাকে কিছুক্ষণের জন্য তোমাদের হৃদয়ে রাখো।" বাক্যটির শেষে হ্যাশট্যাগে লিখেছেন ‘ডেঙ্গু’।

তার পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছেন সাবিলা। তবে তার জ্বরের তীব্রতা কমেছে।

পরে আরেকটি ভিডিও শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, হাসাপাতালে ভর্তির আগে ১০৩ ডিগ্রি জ্বর গায়ে নিয়ে শুটিং করেছেন তিনি।

গেল ছয়দিন ধরে জ্বরে ভুগছিলেন সাবিলা। মাঝেমধ্যে থার্মোমিটারের পারদ ১০৪ পর্যন্ত উঠেছিল। গায়ে ব্যথাও ছিল। এরমধ্যে রক্তের প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে আসায় বুধবার সাবিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে হাসপাতালে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই অভিনেত্রী তার শারিরীক অবস্থার গতিপ্রকৃতি ফেইসবুকে শেয়ার করছেন নিয়মিত।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)